নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রোববার (২৬ জানুয়ারি) এই পরোয়ানা জারি করা হয়।
একইসঙ্গে, আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই সাবেক পুলিশ সদস্য এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা ছয় ব্যক্তিকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে একই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এসব পদক্ষেপ দেশে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারের অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: যমুনা টিভি