Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান প্রধান উপদেষ্টার

Posted on February 28, 2025February 28, 2025 by editor

নিউজ ডেস্ক :

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে তিনি বলেন, “সম্মেলনটি যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং কার্যকর সমাধানের পথ উন্মোচন করে—এটা নিশ্চিত করতে হবে।”

বৈঠকে ফিলিপ্পো গ্র্যান্ডি জাতিসংঘ আয়োজিত সম্মেলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকায় ফিরিয়ে আনতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখাইনের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্যও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত এই দীর্ঘস্থায়ী সংকটের বাস্তবসম্মত ও টেকসই সমাধান নিশ্চিত করা। রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ যেন নিরাপদ হয়, সেটি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।”

বৈঠকে আরও আলোচনা হয় রোহিঙ্গাদের সহায়তায় বাড়তি অর্থায়নের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের ফলে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme