Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রিজভীর বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া কিছু নয়, প্রতিবাদ জামায়াতের

Posted on December 29, 2024December 29, 2024 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রিজভীর বক্তব্যকে বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম বলেন, রিজভীর বক্তব্যে জনগণ বিস্মিত। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতকে অভিযুক্ত করার আগে তার নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আত্মপর্যালোচনা করা উচিত।

তিনি উল্লেখ করেন, রিজভীর ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’—এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। জামায়াত কখনো ‘রগ কাটা’ বা ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ রাজনীতি করেনি। বরং তারা ইসলামী আদর্শের ভিত্তিতে দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করে আসছে।

রিজভীর বক্তব্যে ‘ইসলাম নিয়ে মোনাফেকি’ করার যে অভিযোগ তোলা হয়েছে, তা চরম মিথ্যাচার বলে দাবি করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, “জামায়াত কখনো ইসলামের নামে মোনাফেকি করেনি, বরং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতি করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি নিজেই অতীতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে রিজভীকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করা কি জাতির সঙ্গে মোনাফেকি নয়?”

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট। এই ভূমিকা দেশের জনগণ গ্রহণ করেছে, যা রিজভীর বক্তব্যের বিপরীতে দাঁড়ায়।

বিবৃতির শেষে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme