নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদে বহাল রেখে এবং তার সাথে আপস করে এখন তার বিচার দাবি করাকে সম্পূর্ণ “হাস্যকর” বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মূলত জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করেই এই পোস্ট দেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ দায়মুক্তি দেওয়া হয়েছে। নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা যদি প্রচলিত সংবিধান মেনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে কোনো বিপ্লবী সরকার গঠন করতেন, তবে এই দায়মুক্তির বিষয়টি আসত না এবং চাইলেই রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। কিন্তু সাংবিধানিক ধারায় থেকে এখন এই দাবি তোলা রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া কিছু নয়।
