Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাষ্ট্রপতির নির্দেশে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু

Posted on January 7, 2025January 7, 2025 by editor

নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৯৬(৫)(খ) অনুচ্ছেদ অনুসরণ করে এই নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহে তদন্ত শুরু হবে।

সোমবার (৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ‘নিউজ আপডেটে’ এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইতোমধ্যে সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চালিয়ে কিছু তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে।

এর আগে, ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় যে, বিচারকদের আচরণবিষয়ক প্রাথমিক তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পরবর্তীতে ১৬ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বেঞ্চ থেকে সরিয়ে দেন।

বিচারকাজ থেকে সরিয়ে দেওয়ার পর ওই বিচারপতিরা ছুটির আবেদন করেন। তাঁদের আবেদন মঞ্জুর করা হয় এবং তারা ছুটিতে যান। সংশ্লিষ্ট বিচারপতিরা হলেন আতাউর রহমান খান, নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, মুহাম্মদ খুরশীদ আলম সরকার, আশীষ রঞ্জন দাস, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, মো. আখতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম এবং এস এম মাসুদ হোসাইন দোলন।

এছাড়া, ১৯ নভেম্বর অসদাচরণের অভিযোগের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, এই বিচারপতিরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করেছেন এবং আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত কার্যক্রমের ওপর গভীর নজর রাখছে বিভিন্ন মহল।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme