Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাণীপুকুর আবাসন প্রকল্পের জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

Posted on August 19, 2025August 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের আবাসন প্রকল্পের ঘরগুলো এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে টিনশেড ঘর ফুটো হয়ে ভেতরে পানি ঢোকে, ফলে পলিথিন মুড়িয়ে রাত পার করতে হয় বাসিন্দাদের। দীর্ঘ ২৩ বছরে কোনো সংস্কার কাজ না হওয়ায় চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন তারা।

২০০২ সালে বিএনপি সরকারের আমলে বলদীপুকুর গড় এলাকায় ৩৮টি ব্যারাকে ৩৮০টি ঘর নির্মাণ করে বিতরণ করা হয়। সেখানে দিনমজুর, লেবার, অটোরিকশা চালক, ভ্যানচালক, কৃষি-মজুর, আদিবাসী ও জেলেসহ হতদরিদ্র পরিবারগুলো বসবাস করছেন। তবে নির্মাণের কয়েক বছর পর থেকেই ঘরগুলো ভেঙে পড়তে শুরু করে। এখন টিন মরিচা ধরে ঝাঁঝরা, ছাউনি ভাঙা, দরজা-জানালা নেই, টয়লেট অচল, এমনকি পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েলও নেই। অনেকেই টিনশেড ঘরগুলোর ওপরে পলিথিন বা ট্রিপল দিয়েছেন। তবুও বৃষ্টি হলে রক্ষা মেলে না এখানকার বাসিন্দাদের। বৃষ্টির পানি ভেতরে পড়ে ভিজে যায় ঘরের প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র। বেশি বৃষ্টি হলেই ঘরগুলো পানিতে টইটুম্বুরও হয়ে যায়।

আবাসনের বাসিন্দা আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবাই ছবি তুলতে আসে, কিন্তু ঘরের টিন লাগায় না। ঝড়-বৃষ্টিতে ঘুম হয় না।’

গোলসেনারা বেগম বলেন,  ‘বিএনপির সময় ঘর পাইছি, তারপর আর কেউ খবর নেয় নাই। ধার-দেনা করে মেরামত করারও সামর্থ্য নেই।’

বয়োবৃদ্ধা করিমন্নেছা বেগম জানান, ‘বেশি বৃষ্টি হলে ঘরের ভেতরেও থাকতে পারি না। পলিথিন মুড়িয়ে রাত কাটাই। এটা কোনো জীবন না।’

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ অভিযোগ করেন, ‘বিএনপি সরকার ঘর নির্মাণ করায় পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো সংস্কার কাজ হয়নি। ফলে তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।’

রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, ‘আবাসন প্রকল্পের ঘরগুলো নির্মাণের পর আর কোনো সংস্কার কাজ হয়নি। বাসিন্দারা খুবই কষ্টে আছে। জরাজীর্ণ ঘরগুলো সংস্কার বা পুনর্নির্মাণ জরুরী হয়ে পড়েছে। উপজেলা মাসিক সভায় এ বিষয়ে অনেকবার বলেছি। কোনো কাজ হয়নি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘বর্তমানে এ প্রকল্পে কোনো কাজ হচ্ছে না। নতুন প্রকল্প এলে সংস্কার কিংবা নতুন ঘর নির্মাণ করা সম্ভব হবে।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র অতিরিক্ত দায়িত্ব) মুহতাসিম বিল্লাহ বলেন, ‘এখন কোনো বরাদ্দ নেই। বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme