Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

Posted on August 15, 2025August 15, 2025 by editor

নিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটির নির্বাচিত অংশ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলেন, ‘না, আমি রাজনীতিতে যোগ দেওয়ার মতো মানুষ নই। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য মূলত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছি। এই আগস্টে আমাদের প্রথম বর্ষ পূর্ণ হয়েছে এবং এ সময়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি।’

তার মতে, সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি হলো ঐকমত্য কমিশনের গঠন। ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, যা দেশের নির্বাচন ব্যবস্থার জন্য একটি গ্রহণযোগ্য কাঠামো প্রস্তাব করতে যাচ্ছে।

ড. ইউনূস জানান, চলতি মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ প্রতিবেদনকে ঘিরেই আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিষয়ে একটি জাতীয় ঐকমত্য থাকা জরুরি। সংসদ হবে এককক্ষ বা দ্বিকক্ষ; এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সম্মতি নিশ্চিত করাই ঐকমত্য কমিশনের অন্যতম কাজ।’

দেশ সঠিক পথে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’

এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘অনেক বছর পর, প্রথমবারের মতো জনগণ একটি প্রকৃত নির্বাচন দেখতে পাবে। আগের তিনটি নির্বাচন ছিল মিথ্যা—মানুষ ভোট দিতে পারেনি, এমনকি ভোটকেন্দ্রে কী ঘটেছে তাও কেউ জানত না।’

প্রধান উপদেষ্টার মতে, এবারের নির্বাচনটি তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে, যারা অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

সূত্র: বার্নামা

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme