Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যুদ্ধের দিকে তাকিয়ে নেই তেহেরান তবুও ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি

Posted on October 28, 2024October 28, 2024 by Editor

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহেরান যুদ্ধের দিকে তাকিয়ে নেই; তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল রোববার (২৭ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল আরাবিয়া।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে পেজেশকিয়ান বলেন, “আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখবো না, বরং দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদি বাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এর আগে শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। ১ অক্টোবর ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল আবিব এই হামলা চালায় বলে জানা গেছে। হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের চার কমান্ডার নিহত হয়েছেন।

ইসরায়েলের বিমান হামলা তেহেরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়ায় ইরানের তেমন ক্ষতি হয়নি।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেন, ইসরায়েলের এই হামলাকে অতিরঞ্জিত বা ছোট করে দেখার সুযোগ নেই। তিনি একে ভুল গণনা হিসেবে অভিহিত করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলাকে সুনির্দিষ্ট এবং শক্তিশালী উল্লেখ করে বলেন, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,128)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme