Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল;চিন্তায় বাংলাদেশীরা

Posted on November 8, 2024November 8, 2024 by Editor

আন্তর্জাতিক :

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়ম বাতিলের পরিকল্পনা ঘোষণা করেছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্ত কার্যকর হলে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা আর স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাবে না, যদি না তাদের পিতা-মাতার কোনো একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বা বৈধভাবে বসবাসের অনুমতি প্রাপ্ত হন। এ ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জে ডি ভ্যান্স তাদের প্রচারাভিযানের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছেন। এতে বলা হয়, নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন। অভিবাসন আইনজীবী গ্রেগ সিসকাইন্ড বলেন, “ট্রাম্পের এ সিদ্ধান্ত সংবিধানবিরোধী। এর ফলে আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করা সম্ভব হবে।”

পিউ রিসার্চ সেন্টারের ২০২২ সালের শুমারি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি ৪৯ লাখ জনসংখ্যার মধ্যে অনেক বৈধ-অবৈধ অভিবাসী রয়েছেন, যার মধ্যে বাংলাদেশিরাও আছেন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার অন্যতম সহজ উপায় ছিল যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া, কারণ এ প্রক্রিয়ায় জন্মসূত্রে শিশুরা নাগরিকত্ব পেয়ে থাকেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নাগরিকত্ব প্রাপ্তির সুযোগ সীমিত হয়ে যাবে।

আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ও জে ডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, এবং ওই দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme