নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন, যা এখন রাশিয়ার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের জেদ্দায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর এই কূটনৈতিক অগ্রগতি এসেছে। আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরিস্থিতি সাময়িকভাবে স্থগিত রেখে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খোঁজা। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে, তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
এদিকে মস্কোর ওপর ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
