Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যানজটে আটকা গাড়ি, বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে সড়ক পরিদর্শনে পৌঁছালেন উপদেষ্টা

Posted on October 8, 2025October 8, 2025 by editor

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত সড়কের দৈর্ঘ্য মাত্র ১২ কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় যেকোনো যানবাহনে এ পথ পাড়ি দিতে সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। তবে গত কয়েক মাস ধরে সড়কের বেহাল দশার কারণে সেই পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। এবার সেই দুর্ভোগের সরাসরি শিকার হলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দেন উপদেষ্টা। তবে বাহাদুরপুর এলাকায় পৌঁছেই তিনি ভয়াবহ যানজটে আটকা পড়েন। মাত্র ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। শেষ পর্যন্ত তিনি গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চড়ে দুপুর একটার দিকে সরাইল পৌঁছান এবং সেখানে ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এর আগে তিনি ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ হয়ে সরাইল যাওয়ার পথে যানজটে পড়েন তিনি।

বুধবার সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। হাইওয়ে পুলিশের দাবি, সড়কের এক পাশে চলমান সংস্কারকাজ এবং খানাখন্দে মালবাহী ট্রাক আটকে পড়ায় এই দুর্ভোগ দেখা দিয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক চারলেন করার কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর মধ্যে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে অসংখ্য গর্ত এবং ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহনগুলোকে এই সংক্ষিপ্ত অংশ পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।

উপদেষ্টা ফওজুল কবির খানের পরিদর্শনকে ঘিরে গত রোববার থেকে আশুগঞ্জ-সরাইল সড়কে খানাখন্দ ভরাটের কাজ শুরু হলেও, এক পাশ বন্ধ রেখে সংস্কারকাজ চলার ফলে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে রওনা দিলে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইলে পৌঁছে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme