মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন মুশফিকুল ফজল আনসারী

নিউজ ডেস্ক:

মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেন। প্রথম কর্মদিবসের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘নতুন কর্মস্থলের প্রথম দিন।’

গত বছরের ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোতে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।