Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মিয়ানমার সেনাবাহিনীর হাতে ৭ হাজার ১০০ রোহিঙ্গা নিহত : জাতিসংঘ

Posted on September 4, 2025September 4, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক;

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে (২০২১ সালের ফেব্রুয়ারি) অন্তত ৭ হাজার ১০০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের এক-তৃতীয়াংশই নারী ও শিশু। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন (আরাকান) রাজ্যে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এটি ২০১৭ সালের ভয়াবহ গণহত্যার ইতিহাস নতুন করে মনে করিয়ে দিচ্ছে। হত্যা, নির্যাতন, গ্রাম পোড়ানো এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা বেড়েই চলেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক কারণে কমপক্ষে ২৯ হাজার ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২২ হাজারের বেশি এখনো কারাগারে আটক রয়েছেন। সামরিক নিয়ন্ত্রিত আদালতে তাঁদের ন্যায্য বিচারের কোনো নিশ্চয়তাই নেই।

জাতিসংঘ জানিয়েছে, রাখাইনে সহিংসতা বেড়ে যাওয়ায় লাখো মানুষ ঘরছাড়া হয়েছে। শুধু ২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পালিয়ে এসেছে। আগে থেকেই প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোল্কার টার্ক বলেন, ‘রোহিঙ্গা ও রাখাইন- উভয় সম্প্রদায়ের মানুষ এখনো সেনাদের নির্বিচার হামলার শিকার। জোরপূর্বক বাস্তুচ্যুতি, গুম, নির্বিচার গ্রেপ্তার, গ্রাম পোড়ানো- এসব ভয়াবহতা আবারো ঘটছে। ২০১৭ সালের হত্যাযজ্ঞের যে ভিডিও আর ছবি আমরা দেখেছিলাম, আজও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে।’

টার্ক আরও বলেন, সেনারা প্রায় সম্পূর্ণভাবে দায়মুক্তি ভোগ করছে। ফলে সাধারণ মানুষ ক্রমাগত ভয়াবহ সহিংসতার মধ্যে দিন কাটাচ্ছে।

জাতিসংঘ কর্মকর্তা ফোল্কার টার্ক জোর দিয়ে বলেন, ‘মিয়ানমারের পুরো পরিস্থিতি অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে হবে। এখনই সময় এই অবান্তর সহিংসতার ইতি টানার।’

তিনি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তার ওপর জোর দেন। তার মতে, বছরের পর বছর সহিংসতা, ক্ষুধা ও বাস্তুচ্যুতির শিকার মানুষদের অবিলম্বে সহায়তা পৌঁছে দেওয়া দরকার। এর জন্য তহবিল বাড়াতে হবে। পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোকে চাপ সৃষ্টি করে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষকে মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। 

সূত্র : আল জাজিরা

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme