নিউজ ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে আবারও বিধি-নিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেক ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেকে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।
জানা গেছে, দুই আঞ্চলিক দলের মধ্যে সংঘটিত গোলাগুলির প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এদিন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন পর্যটকদের সাজেকে প্রবেশে নিরুৎসাহিত করা হবে এবং বর্তমানে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
