Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মায়ানমারে ভারতের ড্রোন হামলায় ৩ নেতা নিহতের দাবি উলফার

Posted on July 13, 2025July 13, 2025 by editor

নিউজ ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রবিবার জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী মায়ানমারে তাদের ঘাঁটিতে আন্ত সীমান্ত ড্রোন হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির তিনজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মায়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং তারা সীমান্তের ওপারে মায়ানমারে ঘাঁটি স্থাপন করে থাকে।

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই) একাধিক বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় ড্রোন হামলায় গোষ্ঠীটির একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন এবং আরো ১৯ জন আহত হয়েছেন। পরবর্তীতে আরো দুটি হামলায় তাদের আরো দুজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। অনেক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

উলফা-আই আরো জানিয়েছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী আরেকটি গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ক্যাম্পগুলোকেও টার্গেট করে হামলা চালানো হয়েছে।

তবে ভারতীয় সেনাবাহিনী উলফা-আইয়ের এ অভিযোগ অস্বীকার করেছে। গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযানের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে কোনো তথ্য নেই।’

উলফা হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর একটি, যারা আসাম রাজ্যের স্বাধীনতা দাবি করে। অন্যদিকে পিএলএ মণিপুর রাজ্যকে ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন করার পক্ষে।

উলফা-আই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন পরেশ বড়ুয়া। বর্তমানে গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ে শুধু অরুণোদয় দোহোতিয়া নামের এক সদস্যই মায়ানমারে সক্রিয় বলে জানা গেছে। মায়ানমারে উলফা-আই ক্যাম্প থেকে পরিচালিত অপর এক শীর্ষ নেতা রূপম অসমকে মে মাসে আসাম পুলিশ গ্রেপ্তার করেছিল।

উলফার একটি অংশ ২০২৩ সালে অস্ত্র সমর্পণ করে এবং ভারত সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে সই করে। এ ছাড়া গত কয়েক বছরে বিদ্রোহী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।তবে বিগত তিন দশকে এই ধরনের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যার বেশির ভাগই বেসামরিক নাগরিক।

সূত্র : এএফপি, এনডিটিভি

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme