Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে আ. লীগের হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ৫, চমেক হাসপাতালে ভর্তি ৩

Posted on November 7, 2026 by editor

​বিশেষ প্রতিনিধি | নিউজ ডেস্ক

​খাগড়াছড়ির মানিকছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিএনপির অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাপমারাস্থ দলীয় কার্যালয়ে ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের পাশেই একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছোট ভাই আমির হোসেনকে (৪০) দেখতে পান বিএনপি কর্মীরা। পরে তাকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

​আমির হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁদের স্বজনেরা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে তাণ্ডব চালিয়ে আমির হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। একই সঙ্গে এতে বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত হামলার শিকার হন।

​হামলায় আহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজন (৩০) এবং বিএনপি কর্মী মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০)। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এদিকে দলীয় কার্যালয়ে হামলার ঘটনার পর পরই সমগ্র মানিকছড়িতে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি ও স্থানীয় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

​এ বিষয়ে মানিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme