Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মানিকছড়িতে বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Posted on September 26, 2025September 26, 2025 by editor

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি;

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় সদ্য ঘোষিত বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মীর হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম।

সভায় (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে মাঠে নেমেছে একটি চক্র। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সম্প্রতি খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, “ইতোমধ্যে ধর্ষণ ঘটনায় জড়িত একজনকে সেনাবাহিনী ও পুলিশ আটক করেছে, সে আওয়ামী লীগের কর্মী। ফ্যাসিস্টরা আড়ালে থেকে পাহাড়ের শান্তি বিনষ্টে নানা ষড়যন্ত্র করছে।”

আসন্ন ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গে ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, “পাল্লা মার্কায় ভোট দিলে বেহেশতের নিশ্চয়তা মিলবে—এমন বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামী। বোরকা পরিহিত মহিলাদের ঘরে ঘরে পাঠিয়ে কোরআন-হাদিসের অপব্যাখ্যা করে ভোট চাইছে তারা।”
তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে এসব বিভ্রান্তি প্রতিহত করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি ও পাহাড়ে সম্প্রীতি রক্ষার নির্দেশ দেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ. করিম, অর্থ সম্পাদক জহির আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme