জমির উদ্দিন ;
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শিশকবাড়ি আর্মি ক্যাম্প এলাকায় স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত এই কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এ সময় তিনি বলেন, মাটিরাঙ্গা জোন শুরু থেকেই সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
