Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মাউশির নিয়োগ প্রক্রিয়ার স্থবিরতা: চাকরিপ্রার্থীদের হতাশা চরমে

Posted on January 11, 2025January 11, 2025 by editor

নিউজ ডেস্ক:

চার বছরের বেশি সময় ধরে ঝুলে আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের নিয়োগ কার্যক্রম। ২০২০ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় বেশ কিছু পদের নিয়োগ চূড়ান্ত হলেও দশম গ্রেডের চারটি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ হয়নি। এ দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন চাকরিপ্রার্থীরা।

২০২০ সালের ২২ অক্টোবর মাউশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪ হাজার ৩২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে প্রদর্শক (৫১৪), গবেষণা সহকারী (২১), সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার (৬৯), এবং ল্যাবরেটরি সহকারী (৬) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭,৯৬৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষ হলেও ফলাফল প্রকাশ আটকে আছে।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়মিত মহাপরিচালক ও পরিচালক না থাকা এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে থাকা কিছু পক্ষের কারণে এই প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।

চাকরিপ্রার্থীরা দীর্ঘসূত্রতায় হতাশ। প্রদর্শক পদে পরীক্ষা দেওয়া আতিকুর রহমান বলেন, “চার বছরেও নিয়োগ সম্পন্ন করতে না পারা চরম হতাশাজনক। অনেকের বয়সসীমা পার হয়ে গেছে। দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানাই।”

আরেক প্রার্থী আব্দুল মালেক বলেন, “এই নিয়োগের জন্য অন্য চাকরির সুযোগ ছেড়ে দিয়েছি। অথচ এখন অনিশ্চয়তার মুখে পড়েছি।”

মাউশি সূত্রে জানা যায়, ক্ষমতার পট পরিবর্তনের পর নিয়োগে কোটা সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দেয়। তবে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা উচিত।

মাউশির রুটিন দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ড. এ কিউ এম শফিউল আজম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মাউশির একাধিক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চাপের কারণে সমস্যা তৈরি হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme