Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ময়মনসিংহে মেডিকেল প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেপ্তার

Posted on January 17, 2025January 17, 2025 by editor

নিউজ ডেস্ক:

ময়মনসিংহে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য নাজমুল এহসান নাঈম (২১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাঈম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভুরার বাড়ি গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে। তিনি আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ডিবি পুলিশ জানায়, নাঈম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তার দাবি ছিল, ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তার হাতে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীদের টার্গেট করতেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেন। প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে ১২ হাজার টাকার চুক্তি করে অগ্রিম ৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করতেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশনের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “নাজমুল এহসান নাঈম একজন প্রতারক। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে তিনি লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। আমরা ধারণা করছি, এ কাজে জড়িত আরও সদস্য রয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে পাঠানো হবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme