ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদ এলাকার নিজ বাসা থেকে শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ আগস্টকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় করার পাঁয়তারা করছিলেন— এমন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক করার পর শৈলকুপা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দ্দার।
