Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভেবেছিলাম নতুন সরকারের আমলে দুর্নীতি কমবে, বাস্তবে আরও বেড়েছে

Posted on October 25, 2025 by editor

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ায় ১১৫টি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমামের বাসভবন থেকে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২৫-৩০ জন পরীক্ষার্থীকে দুটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে আরএমও’র বাসায় নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রশ্ন দেখিয়ে ও ডামি খাতায় পরীক্ষা নিয়ে প্রস্তুত করে তাদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়।

তারিব রহমান প্রান্ত নামে এক সাধারণ পরীক্ষার্থী অভিযোগ করেন, সীমাহীন নগ্নতায় এখানে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতি হয়েছে এই পরীক্ষায়। কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম ও তার বড় ভাই ২৫-৩০ জন পরীক্ষার্থীদের কাছ থেকে দাবিকৃত টাকা নিয়ে রাতভর তাদের বাসায় রেখে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সকালেই তার ভিডিও ফুটেজসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একদিকে সাধারণ পরীক্ষার্থীরা পরিশ্রম করে পরীক্ষা দিতে এসেছি, পূর্ব থেকেই নির্ধারিত এমন অনিয়ম করলে আমাদের পরীক্ষার কোনও মানে হয় না। শুনছি এই চাকরির জন্য চুক্তিবদ্ধ প্রার্থীদের কাছ থেকে ১৪ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে। ভেবেছিলাম নতুন সরকারের আমলে দুর্নীতি কমবে কিন্তু বাস্তবে তা আরও বেড়েছে।

তবে এসব অভিযোগকে নাকচ করে শনিবার দুপুরে সংশ্লিষ্ট কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার সকল প্রস্তুতি সম্পন্ন করেন এমন সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টা থেকে সিভিল সার্জন গেটে অবস্থান নেন ভুক্তভোগী চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী ও সাধারণ ছাত্র জনতা। পরে তারা সিভিল সার্জন গেটে ব্যানার টাঙিয়ে দেন এবং তালা দিয়ে দেন। সেই সঙ্গে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদসহ পরীক্ষা বাতিল, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, শুক্রবার সকালে কয়েকজন ছাত্রীকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে দেখে সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে জড়িয়ে কুৎসা রটানো হচ্ছে। প্রকৃত অর্থে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আমি পক্ষভুক্ত ব্যক্তি নই।

তবে এ বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ কামাল হোসেন, এখানে আমার কিছু করার নেই। আমি অসহায়। এই নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য একটি পরীক্ষা কমিটি হয়েছে। তারাই ভালো বলতে পারবেন। এই অভিযোগের কোনও সত্যতা আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে।

পরীক্ষা কমিটির অন্যতম সদস্য অতিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. মিজানুর রহমান মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme