Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতে শেখ হাসিনার বক্তব্য বন্ধের অনুরোধে মোদির সাড়া নেই: ড. ইউনূস

Posted on April 28, 2025April 28, 2025 by editor

নিউজ ডেস্ক :

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল জাজিরা’-তে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।

আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার সাক্ষাৎকারটি পরিচালনা করেন। শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিভিন্ন বিবৃতি নিয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় মোদির সঙ্গে তাঁর বৈঠক হয়। সে সময় তিনি মোদিকে স্পষ্ট করে জানান, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ভারতের নিজস্ব সিদ্ধান্ত হলেও, তাঁর রাজনৈতিক বক্তব্য দেওয়া বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। তাই হাসিনার বক্তব্য সীমিত করার অনুরোধ জানান তিনি।

ড. ইউনূস বলেন, তাঁর এই অনুরোধের জবাবে মোদি পরিষ্কারভাবে জানিয়ে দেন, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত এবং তিনি ব্যক্তিগতভাবে এসব নিয়ন্ত্রণ করতে পারবেন না।

সাক্ষাৎকারে দেশের নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’-এ একমত হয়, তাহলে জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরেই আয়োজন সম্ভব। তবে বড় আকারের সংস্কারের প্রয়োজন হলে ভোটগ্রহণ আগামী বছরের জুন মাসে গড়াতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme