দুঃখ প্রকাশ কোচ হাথুরুসিংহের
ভারতের বিপক্ষে কানপুর টেস্ট বড় ব্যবধানে হেরে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা টিকে থাকা নিয়ে ভাবিনি, আমরা দলের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ব্যাটার যদি মনে করে সে অ্যাটাকিং বা সুইপ শট খেলতে পারবে, সে খেলতেই পারে।’
‘মুমিনুল হক কাল দারুণ ব্যাট করেছে। তবে যেভাবে অনেকে উইকেট দিয়ে এসেছে তা হতাশাজনক। ভারত বোলিং পরিবর্তন করলেই আমরা উইকেট হারিয়েছি, নতুন বলে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় নিয়ে আমরা খেলতে পারিনি।’
ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে এমন হারের কথা হয়তো ভাবেনি বাংলাদেশ দল। কারণ বৃষ্টিতে দুদিন ভন্ডুল হওয়ার পর বাকি ছিল মাত্র দুই দিন, সেই সময়ের ভেতরও টাইগাররা বড় ব্যবধানে হেরে বসেছে। এমন হারের জন্য ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে তিনি শিষ্যদের আরও উন্নতির তাগিদও দিয়েছে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পর সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে আসেন হাথুরুসিংহে। হারের পেছনে দুই দলের কিছু পার্থক্য তুলে ধরেন তিনি, ‘ভারত আমাদের হারিয়ে দিয়েছে। স্কিল লেভেলেও অনেক পার্থক্য চোখে পড়েছে। আমাদের উন্নতি করতে হবে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে এমন নয় যে উন্নতি হচ্ছে না।আমরা সামনের দিকে আরো ভালো করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো।

