Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতের কেন্দ্র শাসিত লাদাখে ব্যাপক সংঘর্ষ-পুলিশের গাড়িতে আগুন, নিহত ৪

Posted on September 24, 2025September 24, 2025 by editor

নিউজ ডেস্ক:

ভারতের কেন্দ্র শাসিত লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লাদাখের লেহ শহরে অ্যাপেক্স বডি অব লেহর ডাকা হরতাল পালনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, লাদাখের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়েছেন। তারা বিজেপির কার্যালয়সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ। রাজ্যের মর্যাদার দাবিতে চলমান এই আন্দোলনের সময় প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটেছে।

বুধবার শত শত বিক্ষোভকারী লেহর রাস্তায় নেমে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা অনশন পালন করে আসছিলেন এবং আজ পুরোপুরি শাটডাউনের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লাদাখে বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

লাদাখে সহিংসতার এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের আলোচনার প্রস্তুতি চলছে। দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে। বৈঠকে লাদাখের বিক্ষোভকারীদের দাবির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme