Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে সম্প্রীতির নড়াইলে

Posted on December 14, 2024December 14, 2024 by editor

নিউজ ডেস্ক::

ভারতে চিকিৎসা নিতে যাওয়া নড়াইলের লোহাগড়ার এক নারীকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অসত্য তথ্য দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ওই নারী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় স্থানীয়রা নিন্দা জানিয়ে বলেছেন, এলাকায় হিন্দু-মুসলিম সম্প্রীতি দীর্ঘদিন ধরে অটুট রয়েছে।

নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য উষা রানী রায়ের অভিযোগ নিয়ে সামাজিক ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাগুরার দিকে দোকান খুলতে পারছেন না এবং লুটপাট হয়েছে। তবে উষা রানী ভিডিও বার্তায় এসব দাবি অস্বীকার করে জানান, তাকে ভয়ভীতি দেখিয়ে এ ধরনের মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়।

উষা রানী বলেন, “চারিদিক থেকে ঘিরে রেখে আমাকে চার ঘণ্টা আটকে রাখা হয়। ভয়ে পড়ে আমাকে সবকিছু বলতে বাধ্য করা হয়।”

তার স্বামী সুবাস রায় জানান, “উষা রানী মিথ্যা তথ্য দিতে বাধ্য হয়েছেন। আমাদের এলাকায় হিন্দু-মুসলিম সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এখানে কোনো বিভেদ নেই।”

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এক নারী জানান, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা করছি। এখানে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।”

নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “আমি ৩০ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এখানে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এমন কোনো প্রমাণও নেই।”

এ বিষয়ে নলদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোরসালিন জানান, “চেয়ারম্যানসহ আমরা উষা রানীর বাড়িতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, এখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।”

স্থানীয়দের দাবি, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

সুত্র: Jamuna TV

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme