Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ

Posted on December 6, 2024December 6, 2024 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে বৃহস্পতিবার এক গোপন দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয় নাগরিকদের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুবৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরায় সব ধরনের কনস্যুলার কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। সেখানে ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে।

তবে দিল্লি বা আসামের মিশনের ক্ষেত্রে এখনো এমন কোনো নির্দেশনা আসেনি। তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে দিল্লি ও আসামের জন্যও একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত বুধবার এক নির্দেশনায় ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। এর ফলে কলকাতা ও ত্রিপুরার হাইকমিশন কার্যত শূন্য হয়ে পড়েছে। ফলে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সেখানে নেই।

তবে পরবর্তীতে শবাব বিন আহমেদ, মিনিস্টার (স্থানীয়), বাংলাদেশ দূতাবাস দ্য হেগ, কলকাতায় যোগদানের জন্য নির্দেশনা পেয়েছেন। তবে তার যোগদানে কিছুটা সময় লাগবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক এই পরিস্থিতি দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme