বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থেকে দলে যোগ দিলে ছাড়তে হবে পদ: রিফাত রশিদ

নিউজ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ জানিয়েছেন, সংগঠন থেকে কেউ নতুন রাজনৈতিক দলে যোগ দিলে তাকে পদ ছাড়তে হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল হয়ে উঠবে না, বরং এটি একটি অরাজনৈতিক আমব্রেলা সংগঠন হিসেবে থাকবে।

তবে এটি বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিসর গঠনে ভূমিকা রাখতে চায়, যার একটি ধাপ হলো নতুন রাজনৈতিক দলের সংগঠন গড়ে তোলা।অনুষ্ঠানে সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকাও প্রকাশ করা হয়।