Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিপদে এখনো মাহমুদউল্লাহই ভরসা

Posted on June 15, 2024June 15, 2024 by Editor

স্পোর্টস ডেস্ক 

টপ অর্ডাররা যেদিন খেলা গড়ে দিয়ে যান সেদিন ফিনিশারদের কাজটা হয়ে যায় সহজ। চাপ মুক্ত হয়ে শেষ দিকে দলের সংগ্রহটাকে একটা শক্ত ভিত গড়ে দিয়ে আসেন তারা। তবে বাংলাদেশের মতো মাঝারি মনের দলে এমনটা নিয়মিত চোখে পড়ে না। শুরুতে দ্রুত উইকেট হারানোর ঘটনা অনেকটা নিয়মিতই বলা চলে। 

স্বাভাবিকভাবেই তাই শুরুতে মন দিতে হয় উইকেট বাঁচানোতেই, ইনিংস গড়ায়; আর টেলেন্ডার নিয়ে খেলাটা শেষ করে আসায়। যা বেশ কঠিন বটে। টেলেন্ডারদের নিয়ে এমন কাজ নিয়মিতই করতে হচ্ছে মাহমুদউল্লাহকে। আর সেই কাজ করতে গিয়ে মাঝে মাঝেই ব্যর্থও হতে হচ্ছে তাকে। শুনতে হচ্ছে সমালোচনাও। এই যেমন চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পারলেও পারেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যা নিয়ে উঠেছে প্রশ্ন। যেন ম্যাচ শেষ করে আসার দায়িত্বটা কেবলই মাহমুদউল্লাহর। 

অবশ্য অন্যদিকে তাকানোর সুযোগই তো নেই সমর্থকদের। দিনশেষে ৩৮ বছরের একজনের ওপরই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে।  এখনও মাহমুদউল্লাহর ওপরই নির্ভর করছে দল। শেষটা তিনি রাঙাতে পারলেই, ম্যাচ শেষ করে আসতে পারলেই হাসি ফুটছে সমর্থকদের মধ্যে। যা দীর্ঘ ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হাসিমুখে করে যাচ্ছেন মাহমুদউল্লাহ। দায়টা নিচ্ছেন নিজের কাঁধেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে আউট হওয়ার পর মাহমুদউল্লাহর মাথায় হাত দেওয়া, বলছিল সে কথাই। অবশ্য পরের ম্যাচে ঠিকই ফের দায়িত্ব নিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের সঙ্গে নেমে ২৫ রানের ইনিংস খেলে দলকে রেখে গেছেন ভালো অবস্থানে। যা পরবর্তীতে লড়াকু পুঁজি পাইয়ে দিয়েছিল বাংলাদেশকে।

এই বিশ্বকাপে মাহমুদউল্লাহই বাংলাদেশের অন্যতম কাণ্ডারি। যার ওপর নির্ভর করছে বাংলাদেশের সাফল্য। অথচ এই মাহমুদউল্লাহকে সবশেষ বিশ্বকাপে বিবেচনা করেনি দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই বিশ্বকাপে তিনিই এখন বাংলাদেশর আস্থার নাম। হয়তো নিজের শেষ বিশ্বকাপটাই খেলে ফেলছেন মাহমুদউল্লাহ। সত্যিই যদি এমনটি হয়, আচমকা বিশ্বকাপের শেষ ম্যাচে বিদায় বলে দেন মাহমুদউল্লাহ! কিংবা আরও দুয়েকটা সিরিজ, তাহলে শেষদিকে কার ওপর তাকিয়ে টিভিতে চোখ রাখবে সমর্থকরা? কে বিপদে হাল ধরে দলকে এমন টেনে তুলবে বারবার? হয়তো কেউ আসবে, তবে লম্বা সময় যে এই মাহমুদ উল্লাহকে মিস করবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা- সেটা নিশ্চিত করেই বলা যায়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme