Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিতর্কের মধ্যেই আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইসের পদত্যাগ

Posted on January 29, 2025January 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা বললেও, বিভিন্ন সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে আইসিসির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিতর্ক এবং প্রশাসনিক সিদ্ধান্তে দেরি তার পদত্যাগের অন্যতম কারণ হতে পারে।

২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে আইসিসির মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন অ্যালারডাইস। এরপর ২০২১ সালের নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে, মানু শনেকে বরখাস্ত করার পর আট মাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন তিনি।

আইসিসির প্রকাশিত বিবৃতিতে অ্যালারডাইস বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের বিষয়। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা অনেক কিছু অর্জন করেছি, যা নিয়ে আমি গর্বিত।”

তার পদত্যাগের পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “প্রধান নির্বাহী হিসেবে অ্যালারডাইসের নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আইসিসি বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতের জন্য আমরা তাকে শুভকামনা জানাই।”

তবে আইসিসির পক্ষ থেকে পদত্যাগের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা না করা হলেও, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি দায়িত্ব ছেড়েছেন। বিশেষ করে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে দীর্ঘসূত্রিতা, ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা এবং সম্প্রচার সংকট তার বিরুদ্ধে সমালোচনা তৈরি করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে আইসিসিকে একাধিকবার চিঠিও পাঠিয়েছিল।

এছাড়া, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ খরচ হয়েছে বলে অভিযোগ রয়েছে। আইসিসির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এসব বিতর্কের মধ্যে গত জুলাইয়ে আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং এবং ভেন্যু পরিদর্শক দলের সদস্য ও বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলিও পদত্যাগ করেন। এবার একই পথে হাঁটলেন জিওফ অ্যালারডাইস।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,059)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme