নিউজ ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক আর নেই। রোববার (২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শাহিদা রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্বামী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির মিডিয়া সেল থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
