বিশেষ প্রতিনিধি
২০শে আগস্ট ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পরিষদ গঠন করেছে। আগের পরিষদগুলো বাতিল করে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
- চেয়ারম্যান: মিজ মাম্যাচিং (বিএনপির সাবেক সংসদ সদস্য ও উপজাতি বিষয়ক সম্পাদক)
- সদস্যবৃন্দ (১৪ জন): চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উচ্ছাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপু খিয়াং, উম্যাসিং মার্মা ও কাজী নিরুতাজ বেগম।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (অন্তর্বর্তীকালীন)
- চেয়ারম্যান: দীপন তালুকদার (দীপু) (জেলা বিএনপির সভাপতি)
- সদস্যবৃন্দ (১৪ জন): শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বিরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
নতুন গঠিত পরিষদের নেতৃবৃন্দ পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
