Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে হরিলুট: ডিডি সেলিমের ‘সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Posted on November 15, 2026 by editor

​বান্দরবান প্রতিনিধি:

ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারের পবিত্র প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে চলছে চরম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মহোৎসব। বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোর বরাদ্দ, কেন্দ্র স্থানান্তর, শিক্ষক নিয়োগ এবং নিয়মিত বেতন উত্তোলনের নামে শিক্ষকদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের উপ-পরিচালক (ডিডি) মো. সেলিম উদ্দিন এবং ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে উঠেছে এই দুর্নীতির পাহাড়সম অভিযোগ।

​অনুসন্ধানে এই প্রতিবেদকের হাতে এসেছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর অডিও ফোনালাপ, যা ডিডি ও তার সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ বহন করছে।

​‘মেরিকে টাকা না দিলে ফাইলে স্বাক্ষর হবে না’: ফাঁস হওয়া ফোনালাপ

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, ডিডি সেলিম উদ্দিন সরাসরি ঘুষের লেনদেন না করে ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারকে দিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। মেরি আক্তারের মাধ্যমেই শিক্ষকদের হুমকি-ধমকি দিয়ে আর্থিক সুবিধা আদায় করা হয়।

​প্রতিবেদকের হাতে আসা একটি ফোনালাপে ডিডি মো. সেলিম উদ্দিনকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘মেরির সঙ্গে কথা বলে নাও, না হলে আমি স্বাক্ষর করব না।’ পরবর্তীতে মেরি আক্তার এক শিক্ষককে ফোন করে বলেন, ‘স্যার (ডিডি সেলিম) ৬ হাজার টাকা চা খরচ দিতে বলেছেন, না হলে স্বাক্ষর করবেন না।’ প্রশাসনিক অনুমোদন ও স্বাক্ষর দেওয়ার বিনিময়ে এমন প্রকাশ্যে অর্থ দাবি নৈতিকতার চরম লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয়রা।

​অন্য আরেকটি ফোনালাপে মেরি আক্তারকে জনৈক শিক্ষককে ক্লাস না করার অভিযোগ তুলে ২ হাজার টাকা ‘চা খরচ’ দাবি করতে শোনা যায়। টাকা না দিলে বেতনের অর্ধেক টাকা কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়, যে সময় ডিডি সেলিম উদ্দিন পাশেই উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্র স্থানান্তরের জন্য ৬ হাজার এবং কেন্দ্র পরিবর্তনের জন্য ৮ হাজার টাকা পর্যন্ত আদায়ের তথ্যও পাওয়া গেছে।

​এলাকাভিত্তিক কেন্দ্র বরাদ্দ ও ঘুষের ফিরিস্তি

​অনুসন্ধানে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্র বরাদ্দ ও অর্থ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে:

  • ​পূর্ব কাইচতলী এলাকা: সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব কাইচতলী এলাকায় একটি শিশু শিক্ষা কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে ২০ হাজার টাকা লেনদেনের গুরুতর অভিযোগ রয়েছে। ডিডির রোষানলে পড়ার ভয়ে এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি সংশ্লিষ্ট শিক্ষক।
  • ​পশ্চিম কাইচতলী এলাকা: শিক্ষক মো. শাহজাহানের দায়িত্বে পরিচালিত পশ্চিম কাইচতলী কেন্দ্রটি বরাদ্দের জন্যও ৮ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থী উপস্থিতি সচল থাকলেও শিক্ষক শাহজাহানের বেতন ছাড় করাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। ডিডি সেলিমের পক্ষে মেরি আক্তার আরও ৬ হাজার টাকা কমিশন দাবি করায় তার নিয়মিত বেতন আটকে রাখা হয়েছে।
  • ​গয়ালমারা এলাকা: সুয়ালক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার একটি মসজিদে দুটি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনার তথ্য মিললেও এর মধ্যে একটির জন্য ২০ হাজার এবং অন্যটির জন্য ৫ হাজার টাকা লেনদেন হয়েছে। তবে সরেজমিন অনুসন্ধানে কেন্দ্র দুটিতে শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত নগণ্য দেখা গেছে, যা সরকারি বরাদ্দের সঠিক ব্যবহারকে প্রশ্নবিদ্ধ করেছে।

​‘সব হুজুরকে পায়ে ধরাবো’: সেলাই প্রশিক্ষকের ঔদ্ধত্য

​অর্থ লেনদেনের পাশাপাশি ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও অবমাননাকর আচরণের অভিযোগ রয়েছে। এক শিক্ষককে উদ্দেশ্য করে মেরি আক্তার অত্যন্ত অহংকারমূলক ভাষায় বলেছেন, ‘আমি সব হুজুরকে আমার পায়ে ধরাবো।’ একজন সরকারি প্রতিষ্ঠকের কর্মীর এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে বান্দরবানের শিক্ষক সমাজ ও ধর্মীয় মহོলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযুক্তদের বক্তব্য

​এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলাই প্রশিক্ষক মেরি আক্তার সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন, তিনি কোনো টাকা-পয়সার বিষয়ে কথা বলেননি এবং অভিযোগগুলো ভিত্তিহীন।

​অন্যদিকে, অভিযুক্ত জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডিডি) মো. সেলিম উদ্দিন অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো গণমাধ্যমকে হুমকি দিয়ে বলেন, ‘আপনি তথ্য পেলে প্রকাশ করে দেন। আপনারা হুজুরদের থেকে টাকা খেয়ে আমার বিরুদ্ধে লেগেছেন। আপনার যা মন চায় করেন। আপনি কিসের সাংবাদিকতা করেন মিয়া। আমি কারো থেকে টাকা নিইনি। তোমার কাছে তথ্য থাকলে প্রকাশ করে দাও, আমি এসব ভয় পাই না।’

​সচেতন মহলের ক্ষোভ ও কঠোর তদন্তের দাবি

​ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে এমন হরিলুট ও দুর্নীতিতে বান্দরবানের সুধীসমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সচেতন মহলের জোরালো দাবি—সুয়ালক ইউনিয়নের পশ্চিম কাইচতলী ও গয়ালমারা এলাকাসহ জেলার সব শিশু শিক্ষা কেন্দ্রের প্রকৃত অবস্থান, শিক্ষার্থী সংখ্যা, নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি এবং কেন্দ্র বরাদ্দ ও স্থানান্তরের সম্পূর্ণ প্রক্রিয়াটি অবিলম্বে সরেজমিনে তদন্ত করা হোক। একইসঙ্গে ফোনালাপের সত্যতা যাচাই করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme