Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে অকটেন বিক্রয়ে অস্বাভাবিক বৃদ্ধি, মজুদ ও কালোবাজারির আশঙ্কা—পুলিশের সতর্কবার্তা

Posted on March 30, 2026March 30, 2026 by editor

মিনহাজুল ইসলাম।।

বান্দরবান শহরে অকটেন বিক্রয়ে এক বছরে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে, যা ঘিরে মজুদ ও কালোবাজারির আশঙ্কা প্রকাশ করেছে জেলা পুলিশ। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সতর্কবার্তাও জারি করেছেন পুলিশ সুপার (এসপি) বান্দরবান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরের চারটি ফুয়েল স্টেশন—এম এ মজিদ, উজমা, পাহাঠিকা ও জেলা পরিষদ—গত বছরের ২৯ মার্চ (২০২৫) তারিখে মোট ৪ হাজার ৯৩০ লিটার অকটেন বিক্রি করেছিল। অথচ চলতি বছরের একই দিনে (২৯ মার্চ ২০২৬) এসব স্টেশনে বিক্রি হয়েছে ৮ হাজার ৩৯৭ লিটার অকটেন, যা প্রায় দ্বিগুণেরও বেশি।

এমন অস্বাভাবিক বৃদ্ধিকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে পুলিশ জানায়, এটি শুধু যানবাহন চলাচল বৃদ্ধির কারণে হয়েছে—এমনটা বিশ্বাসযোগ্য নয়।

এদিকে, ২৯ মার্চ উজমা ফুয়েল স্টেশনে অকটেন নিতে আসা ১০০ জন ক্রেতার পরিচয়, নম্বরপ্লেটসহ ছবি ও ঠিকানা সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, তাদের মধ্যে ৯৪ জনই নিজেদের বান্দরবান শহরের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন এবং মাত্র ৬ জন নিজেদের পর্যটক দাবি করেছেন।

এই পরিসংখ্যানের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, স্থানীয় কিছু ব্যক্তি অতিরিক্ত অকটেন কিনে মজুদ করছেন এবং পরে বেশি দামে বিক্রি করছেন।

এ প্রেক্ষিতে মুনাফালোভী এসব ব্যক্তিকে সতর্ক করে পুলিশ সুপার বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে যেকোনো সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
পাশাপাশি, এ ধরনের অনিয়মের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme