জাগ্রত পাহাড় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেন উপসচিব জামিলা শবনম।
নতুন পদায়নে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বাড়ানোর আশা করা হচ্ছে।
