নিউজ ডেস্ক:
দেশের বাজারে পাওয়া ঘি, গুড়, মধু, মিষ্টি ও দুধে ভয়াবহ মাত্রায় ভেজাল রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায় দেখা গেছে, বাজারের ৬৬.৬৭ শতাংশ ঘি, ৪৩.৭৫ শতাংশ গুড়, ৩৩.৩৩ শতাংশ মধু, ২৮.৫৭ শতাংশ মিষ্টি এবং ২৭.৯৩ শতাংশ দুধ ভেজালযুক্ত। অর্থাৎ, বাজারে পাওয়া এসব খাদ্যের উল্লেখযোগ্য অংশ মানবদেহের জন্য ক্ষতিকর।
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ খাদ্য দিবসে আয়োজিত সেমিনারে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এই ভয়াবহ তথ্য উপস্থাপন করেন।
বিশেষজ্ঞরা জানান, এসব খাদ্যে প্রয়োজনীয় পুষ্টিগুণের ঘাটতি তো রয়েছেই, বরং ভেজাল উপাদান মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাই বাজার তদারকি আরও কঠোর করার সুপারিশ করা হয় সেমিনারে।
এছাড়া, সুস্থ থাকার জন্য রান্না করা খাবার ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে না রাখার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।