বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের আলোচনা

নিউজ ডেস্ক :

সৌদি আরবের রাষ্ট্রদূত Essa Yousef Essa Alduhailan-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সেনা সদরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং সামরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্ব বৃদ্ধির নানা দিক নিয়েও মতবিনিময় করা হয়।