Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

Posted on March 22, 2025March 22, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার (২১ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবাম পার্দোর কাছে পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উভয় পক্ষই ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপনের গুরুত্বের ওপর জোর দেন। এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (FOC) আয়োজনের প্রস্তাব দেন।

তিনি কৃষি, প্রতিরক্ষা, ভিসা অব্যাহতি, ফুটবল এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মেক্সিকোর পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দুই দেশের পারস্পরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,068)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme