নিউজ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে সরকার একটি কমিটি গঠন করেছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে প্রধান করে গঠিত এই কমিটিতে আরও রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।
মঙ্গলবার (১১ মার্চ) জারি করা সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৬ সালের রিজার্ভ চুরির তদন্তের অগ্রগতি ও সরকারের গৃহীত পদক্ষেপগুলোর পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করবে, যা তিন মাসের মধ্যে জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।