Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশ নিয়ে চীনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, বিনিয়োগের আশ্বাস: মির্জা ফখরুল

Posted on April 1, 2025April 1, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর চীনের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চীন এতদিন একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছিল, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা নতুন করে সম্পর্ক গড়ে তুলছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় অর্জন, যেখানে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে এবং তারা বাংলাদেশে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করেছে। বিএনপি ইতোমধ্যে তাদের মতামত কমিশনের কাছে উপস্থাপন করেছে এবং ভবিষ্যতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই দুটি বিষয় একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক হবে না। সংস্কার তার গতিতে চলবে, নির্বাচন তার গতিতে। তবে বিএনপি রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme