Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

Posted on November 5, 2024November 5, 2024 by Editor

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মোহাম্মদ সালাহউদ্দিন এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০-২০১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচের ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও ২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন এবং অস্ট্রেলিয়া থেকে এসিসি লেভেল-৩ কোচিং সার্টিফিকেট অর্জন করেছেন।

দেশের অন্যতম সফল কোচ সালাহউদ্দিন, যিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনে একাধিক শিরোপা জিতিয়েছেন। সর্বশেষ, তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে বিপিএলের সফলতম দলের নেতৃত্ব দেন।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই জাতীয় দলে সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে জল্পনা ছিল। পরে ফিল সিমন্স প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করলেও সালাহউদ্দিনকে সহকারী কোচ করার প্রস্তাব দেয় বিসিবি। বিসিবি আশা করছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিন দলের সঙ্গে থাকবেন। ইতোমধ্যে তিনি ভিসার জন্য আবেদন করেছেন, সবকিছু ঠিক থাকলে তাকে ক্যারিবীয় সফরে দলের সঙ্গে দেখা যাবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme