Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কানাডা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা প্রধান উপদেষ্টার

Posted on May 7, 2025May 7, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশে শিল্প সম্প্রসারণ ও রফতানি সম্ভাবনা তুলে ধরে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৬ মে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ এখন আঞ্চলিক রফতানি হাবে পরিণত হওয়ার পথে। দেশের শ্রমশক্তিকে প্রশিক্ষিত করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, “আমরা কানাডার অংশীদারদের সঙ্গে কাজ করতে আগ্রহী, এবং এখান থেকে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রফতানি সম্ভব।” তিনি আরও বলেন, “গত ১৫ বছরে নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ ধাপে ধাপে গঠনমূলক সংস্কারের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা আমাদের বন্ধু হলে পথচলা আরও সহজ হবে।”

বৈঠকে কানাডার বাণিজ্য প্রতিনিধি থপিল বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় আস্থার কথা জানিয়ে বলেন, “আমরা কেবল আলোচনার জন্য আসিনি, সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধিদেরও এনেছি। উদ্দেশ্য, আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা।” তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা দল গঠিত হয়েছে, তা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভিত্তি শক্ত করবে। কানাডা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।”

থপিলের নেতৃত্বে কানাডার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন দেশটির বিখ্যাত কিছু কোম্পানির শীর্ষ নির্বাহীরা। এর মধ্যে রয়েছেন বেল হেলিকপ্টারের উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির ব্র্যাড কলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার লাদিসলাউয়া পাপারা, গিলডান অ্যাক্টিভওয়্যারের জুয়ান কনত্রেরাস, জেসিএম পাওয়ারের মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসের টনি র‍্যাডফোর্ড।

বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং ও হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme