Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে চীনা বিনিয়োগ আরো বাড়ানো হবে

Posted on February 25, 2026February 25, 2026 by editor

নিউজ ডেস্ক।

বাংলাদেশ ও চীন এর মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের আলোচনা হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন অংশীদার। তিনি কৌশলগত ও ভৌগোলিক সুবিধা বিবেচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য অনুরোধ করেন। তিনি জানান, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কর্মরত আছেন। উন্নয়ন ও নিরাপত্তা পরস্পর সম্পর্কিত উল্লেখ করে তিনি সাইবার অপরাধ দমন ও জননিরাপত্তা সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন। এ সময় তিনি চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক জোটে বাংলাদেশকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বৈঠকে পুলিশ প্রশিক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। মন্ত্রী চীন সফরের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং উপযুক্ত সময়ে সফরের কথা জানান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme