Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দিলেন ইতালির উপমন্ত্রী

Posted on February 19, 2025February 19, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে ইতালির বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রক্রিয়াগুলো সহজ করছে এবং উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে ইতালির সহযোগিতার বিষয়টি স্বাগত জানান।

উপমন্ত্রী ত্রিপোদি দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনো ইউরোপীয় দেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর, যা দুই দেশের সম্পর্কের দৃঢ়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme