Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ফেসবুকে পোস্ট দেওয়ায় বরখাস্ত ১০ বিসিএস কর্মকর্তা

Posted on January 11, 2025January 11, 2025 by editor

নিউজ ডেস্ক:

ফেসবুকে মতামত প্রকাশের জেরে ১০ জন বিসিএস ক্যাডার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন, শিক্ষা, মৎস্য, প্রাণিসম্পদ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

বরখাস্ত কর্মকর্তারা হলেন: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. সাদিকুর রহমান সবুজ; শিক্ষা ক্যাডারের প্রভাষক অসীম চন্দ্র সরকার, তানভীর খান, মো. আনোয়ার হোসেন ফকির, মো. রফিকুল ইসলাম ও শাহাদাত উল্লাহ; উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আরেফীন।

গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো প্রকাশ্যে আসার পর প্রশাসন ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের সামনে শোডাউন করেন এবং ২৫ ক্যাডারের কর্মকর্তারা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিছু কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ঊর্ধ্বতনদের সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান বলেছেন, “মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করায় পরিষদ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বৈষম্যহীন সিভিল সার্ভিস গঠনের লক্ষ্যে আমরা সরকারের সংস্কার উদ্যোগকে সহযোগিতা করছি, কিন্তু এ ধরনের পদক্ষেপ হতাশাজনক।”

এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme