ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা; উত্তাল হাইকোর্ট এলাকা!

নিউজ ডেস্ক:

ফ্যাসিবাদ সরকার উগ্র আওয়ামীপন্থি বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট অভিমুখে রওনা দিয়েছেনও। এই মুহূর্তে উত্তাল বিরাজ করছে হাইকোর্ট এলাকা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের এসে অবস্থান নিয়েছে।

অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

এ কর্মসূচি ঘিরে আজ সকাল থেকে হাইকোর্টসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়াও হাইকোর্ট মাজার গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সাদা পোশাকেও রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এর আগে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করে।