Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ফটিকছড়িতে দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার

Posted on October 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়িতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার বিবিরহাটের কামাল ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি এনজিও কর্মী মো. আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী। নিহত শিশুটির নাম আতকিয়া আয়েশা। তার বয়স মাত্র ১৬ মাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত আফরিনের শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme