Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী

Posted on March 15, 2026March 15, 2026 by editor

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে এক স্কুলছাত্রী শিক্ষকের যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর বাবার বাল্যবন্ধু বলে জানিয়েছে পরিবার।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার চাকের পশার ইউনিয়নের ‘উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা’ ভবনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম রুহুল আমিন। তিনি শাকুয়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে এবং দীর্ঘ দিন ধরে ফুলখা চাকলা উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতোই শিক্ষক রুহুল আমিনের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই কিশোরী। সেদিন অন্য শিক্ষার্থীরা অনুপস্থিত থাকায় মেয়েটিকে একা পেয়ে শিক্ষক রুমের দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি রোজার বিষয়ে অসংলগ্ন কথাবার্তা শুরু করেন এবং ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালান। আতঙ্কিত কিশোরী কোনোমতে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে এবং কান্নায় ভেঙে পড়ে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমিন স্যার আমার বাল্যকালের বন্ধু। বন্ধু হিসেবে বিশ্বাস করে তার হাতে মেয়ের দায়িত্ব তুলে দিয়েছিলাম। কিন্তু সে আমার মেয়ের সাথে জবরদস্তি করেছে।’

ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যে মানুষকে মেয়ের দায়িত্ব দেওয়া হলো, সে এমন আচরণ করবে তা ভাবার মতো নয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে ফুলখা চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায় জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘অভিযোগ সঠিক হলে ওই শিক্ষককে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকভাবে তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, ‘ইতিমধ্যেই একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme