Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন, কোন দেশ থেকে কবে রেজিস্ট্রেশন

Posted on November 19, 2025November 19, 2025 by editor

নিউজ ডেস্ক।

প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করলো নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন।

এসময় সিইসি বলেন, ভোটারদের ভোট থেকে বঞ্চিত না করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ ছিলো। পোস্টাল ভোট বিডি বৈশ্বিক গণতন্ত্রের পথ খুলে দিয়েছে। প্রবাসীদের ভোট গ্রহণ হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়। 

সিইসি বলেন, গণতন্ত্রের ইতিহাসে এই অ্যাপ উন্মোচন একটি অনন্য সংযোজন। আজকের উদ্যোগ প্রবাসীদের ভোট না দেওয়ার বঞ্চনার অবসান ঘটিয়েছে। গণতন্ত্রে তাদের অংশগ্রহণ অপরিহার্য। এই পোস্টাল ভোট অ্যাপ উন্মোচনকে আমি দুঃসাহসই বলবো। এটি হাইব্রিড সমাধান। রেজিস্ট্রেশন অনলাইনে, ভোটদান প্রক্রিয়া ম্যানুয়াল। সচেতনতা ও আস্থা তৈরি এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। 

তিনি জানান, অ্যাপ ব্যবহারের সময় অনেক ত্রুটি পেতে পারেন। সেই ব্যাপারে আমাদের পরামর্শ দেবেন। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা দরকার।

কোন দেশ থেকে কবে রেজিস্ট্রেশন করা যাবে 

বুধবার (১৯ নভেম্বর) থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিনে নিবন্ধন করা যাবে। প্রবাসী বাংলাদেশি ও দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। তবে এ সময়ের মধ্যে দেশ ও অঞ্চল ভেদে পাঁচ দিন করে সময় নির্দিষ্ট থাকবে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫০ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

এছাড়া ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সুযোগ রয়েছে। ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে তিন ডিসেম্বরের মধ্যে। চার ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে আট ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা নিবন্ধন করতে পারবেন ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।

প্রকল্পের টিম লিডার জানান, বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নেবেন তাদের ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এসময় প্রবাসে কেউ বাকি থাকলে তাদেরও সুযোগ দেওয়া হতে পারে।

প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme