নিউজ ডেস্ক :
প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের পদ্ধতি চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইতোমধ্যে যারা ভোটার হয়েছেন, শুধু তারাই ভোট দিতে পারবেন। প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তাই প্রবাসী ভোটারদের জন্য বিশ্বস্ত ও আস্থাভাজন কাউকে প্রক্সি হিসেবে মনোনীত করার পরামর্শ দেন তিনি।
নির্বাচন কমিশনার আরও জানান, বর্তমানে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ থাকলেও তা সময়সাপেক্ষ। দ্রুত ও কার্যকর পদ্ধতি নিশ্চিতে প্রক্সি ভোটের সুপারিশ এসেছে, যা কমিশন যাচাই-বাছাই করে চূড়ান্ত করবে।
